শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাদা পাথর পর্যটনঘাটে পর্যটকদের বাঁচাতে হামলার শিকার সাংবাদিকসহ -৩

সিলেটের পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এসে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পর্যটকরা। স্হানীয়দের হামলা থেকে পর্যটকদের বাঁচাতে হামলায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠ সিলেট প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক কবির আহমদ। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত সাংবাদিক কবির আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার ০৭ আগষ্ট  সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির একপর্যায়ে স্হানীয় কতিপয় বেশ কয়েকজন যুবক কিছু বুঝে উঠার পূর্বেই দেশীয় অস্ত্রসহ হামলা করে।তাৎক্ষণিক পর্যটকদের বাঁচাতে কালের কণ্ঠের সাংবাদিক চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে জানা যায়। 

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি এবং একটি গাড়ি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদ (ফোন রেকর্ড)।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। 

ঢাকা থেকে আগত পর্যটকরা বলছেন, দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আজকের লোমহর্ষক ঘঠনায় তারা বিস্মিত ও হতবাক।

ঘঠনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনী জানান সাংবাদিকসহ পর্যটকদের হামলার ঘঠনায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে আহতদের দেখেছি। হামলার ঘঠনায় যে বা যারা জড়িত তাদের সনাক্তকরণে মাঠে পুলিশ কাজ করছে।লিখিত অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো