মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায় মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী
advertisement
সিলেট বিভাগ

বহিষ্কারের সুপারিশের পরই পাল্টা সমাবেশ, উত্তপ্ত দিরাই বিএনপি

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতারা। অন্যদিকে, এ পদক্ষেপের মধ্যেই বৃহস্পতিবার ‘উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশ’ নামে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে অপর পক্ষ।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ২৩ সদস্য বহিষ্কারের সুপারিশসংবলিত চিঠিতে স্বাক্ষর করেন। গত সোমবার জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হকের কাছে চিঠিটি পাঠানো হয়।

স্থানীয় বিএনপির নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময় থেকে দিরাই উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে। তাদের অভিযোগ, সংসদ সদস্যকে ঘিরে একটি ছোট্ট গ্রুপ দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এবং সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এর আগে গত ৬ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনসহ চার নেতা সংবাদ সম্মেলন করেন। অভিযোগ রয়েছে, ওই সংবাদ সম্মেলনের বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যকে অবহিত করা হয়নি। এর প্রতিবাদে ১৬ জুলাই উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতির অভিযোগ এবং অতীতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ এনে আমির হোসেন ও হুমায়ুন কবির তালুকদারকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন এবং অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

অন্যদিকে, চলমান বিরোধের মধ্যেই গত রোববার ঢাকায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। পরে তারা দিরাই ফিরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠক থেকেই বৃহস্পতিবার ‘উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বলেন, “স্থানীয় এমপি ও সরকারের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই বৃহস্পতিবার উন্নয়ন অগ্রযাত্রার সমাবেশের আয়োজন করা হয়েছে।”

অপরদিকে, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা বিএনপি।”

দিরাই উপজেলা বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। জেলা বিএনপির সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছেন দলটির নেতাকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন

সেন্ট মার্টিনের সৌন্দর্য টানে, যাত্রাপথের দুর্ভোগ ফেরায়

মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী