মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

“নরেন্দ্র মোদী, আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আগুন নিয়ে খেলছেন। আপনার পাতানো আগুনে নিজেই একদিন জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবেন”—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতা মুফতী ফয়জুল হক জালালাবাদী।

ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমান হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল হক জালালাবাদী বলেন, উপমহাদেশ বর্তমানে এমন এক সংকটময় সময় অতিক্রম করছে, যেখানে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ কঠিন পরীক্ষার মুখোমুখি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য শুধু একটি সম্প্রদায়কে আঘাত করে না, বরং পুরো সমাজে বিভাজন ও সহিংসতার আগুন ছড়িয়ে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর মুসলিমবিরোধী বক্তব্য কোটি মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাষা হওয়া উচিত সংযত, মানবিক ও ন্যায়ভিত্তিক। কিন্তু বিদ্বেষমূলক বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতি কখনো শান্তি বয়ে আনতে পারে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এই উপমহাদেশের নাগরিক এবং সমান মর্যাদার অধিকারী।”

ভারতের মুসলিম সম্প্রদায়ের কাছে শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নেতৃত্ব মানে উসকানি নয়, নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ।”

সমাবেশে তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদীর সরকার যদি ভারতের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ চেতনাকে দুর্বল করার পথে হাঁটে, তবে তা শুধু ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

তিনি বলেন, “আমরা আগুন নিয়ে খেলা চাই না, আমরা শান্তি চাই। আমরা বিভাজন নয়, সহাবস্থান চাই। ঘৃণা নয়, ন্যায়বিচার চাই।”

বক্তব্যের শেষাংশে তিনি সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মানবতার পক্ষে দাঁড়াতে হবে। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। জয় হোক মানবতার, জয় হোক সম্প্রীতির।”

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী