রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
রাজনীতি

১৭ বছর বহু এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শেখ হাসিনার কাছে মাথা নত করিনি। সন্ত্রাস অত্যাচার নির্যাতনের পরও আমরা লক্ষ্মীপুরে ছিলাম। ১৭ বছর বহু এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি। গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ বিষয় ছিল; কিন্তু সব সময় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে এ্যানি আরও বলেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গেছি। মামলা-নির্যাতনের পাশাপাশি বাড়িতেও হামলা হয়েছে। আমরা যতবার প্রতিবাদী হয়েছি, ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে কখনো ভয় পাইনি। হাসিনার কাছে মাথা নত করিনি।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১৭ বছর আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাজাতে পারিনি। আমি জেলার দায়িত্ব নেওয়ার পর তখন হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন শুরু হয়। পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটে অনেক নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। রক্তাক্ত হয়েছে এই পৌরসভা। তারপরও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।’

লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

দীর্ঘ প্রায় এক যুগ পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন উপলক্ষে শহরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের মার্কা–সংবলিত ব্যানার-ফেস্টুনে সয়লাব পুরো লক্ষ্মীপুর শহর।

রায়পুর পৌরসভায় মোট ১৫টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৬৫ জন তৃণমূল নেতা-কর্মী ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন। দ্বিতীয় অধিবেশনে বিকেলে তাঁদের ভোটেই আগামী নেতৃত্ব নির্ধারিত হবে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী