বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
জাতীয়

কবে নাগাদ সব শিক্ষার্থী বই পাবে, জানি না : শিক্ষা উপদেষ্টা

আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন, বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এ দেরি হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান।


বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা (বই ছাপা) কার্যক্রম শুরু করেছি দেরিতে। আমাদের বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে।

বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের সক্ষমতা কত, সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এতে তো দেরি হবেই।

ওয়াহিদউদ্দিন বলেন, দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন, বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকাসহ বিভিন্ন কারণেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, সব গোডাউন যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল, সেগুলো সব উদ্ধার করার পরও দেখা গেল যে দেশের ভেতর আপাতত কিছু ঘাটতি আছে। (আর্ট পেপার নিয়ে) বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে।

কবে নাগাদ সব শিক্ষার্থী বই পাবে, জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, কবে নাগাদ সবাই সব বই পাবে, এটা আমি বলতে পারব না।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান