বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস
advertisement
জাতীয়

জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের অবরোধ

তিন দফা দাবিতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সেনা বাহিনীর সদস্যরা ঢাকার জাহাঙ্গীর গেইটের সামনে সড়ক অবরোধ করেছেন। রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধ করেন তারা।
   

গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে এদিন সকাল ৮টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা

পরে বেলা ১১টার দিকে তারা রাস্তা আটকে বসে পড়লে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বনানীর দিকে যাওয়া আসা এবং সেনানিবাসে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

‘সহযোদ্ধার’ তিন দফা দাবি হল-

১. বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরিচ্যুতির সময় থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. যদি কাউকে কোনো কারণে চাকরিতে পুনর্বহাল করা না যায়, তাহলে সকল সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের আওতায় আনতে হবে।

৩. যে আইনি কাঠামো ও বিচার ব্যবস্থায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তার সংস্কার করতে হবে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, ‘জাহাঙ্গীর গেইট এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’ অন্যান্য সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস