সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ ডালটন জহিরের জন্মদিন আজ হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
advertisement
জাতীয়

পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ রাতের দিকে সাধারণত ছিনতাই বেশি হয়। সেজন্য পুলিশকে শেষ রাতে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া ছিনতাই যাতে শূন্যের কোটায় নেমে আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তার থেকে আরও উন্নতি করতে হবে। যে কোনো পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে।

 

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যাতে সবাই নির্বিঘ্নে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ব ইজতেমা বিষয়ে দুই পক্ষের (সাদ ও যোবায়ের গ্রুপ) সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর আবার বৈঠক হবে। বিশ্ব ইজতেমা গতবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এবারও সেভাবেই অনুষ্ঠিত হবে।

সভায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: এলাকাবাসীর হাতে নৌকা-ড্রেজার আটক

বানিয়াচংয়ে তীব্র লোডশেডিং, দিনে মিলছে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড

বিয়ানীবাজারে রূপক হত্যাকাণ্ড: দুই মাসেও অধরা খুনি, বিচার দাবিতে ক্ষোভ

ডালটন জহিরের জন্মদিন আজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই