রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন এসআরএফসি - কোম্পানীগঞ্জে পাড়ুয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত ১২ ডিসেম্বর সফর - ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ 'জাতীয় শয়তান': রিজভী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ-মৌলভীবাজার যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী হুইলচেয়ারে বসেই জয়, নবম গ্রেডে পদোন্নতি পেলেন তাহিরপুরের শিক্ষক লিয়াকত হাসনাত মরণফাঁদে জগদীশপুর সেতু, ঝুঁকি নিয়ে চলছে তিন উপজেলার মানুষ সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘সাংবাদিক’, ভরসা আইডি বা পেজ
advertisement
জাতীয়

১২ ডিসেম্বর সফর

২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি জেলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা ও গ্রামীণ খেলাধুলা উপভোগ করার পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেতাকে বরণ এবং সফরের কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ও ক্রীড়া উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে জেলার চারজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন। সেখানে জেলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা ও বিভিন্ন গ্রামীণ খেলাধুলা উপভোগ করবেন। পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের আয়োজনও থাকবে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করা হবে। নতুনকুঁড়ি স্পোর্টসের কর্মসূচিও থাকবে। একই সঙ্গে সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে তাঁর নির্বাচনী এলাকায় যান। সেখানে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।

দীর্ঘ সময় পর তাঁর সুনামগঞ্জ সফরের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সফরকে ঘিরে জেলার রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে এখন প্রস্তুতির ব্যস্ততা বাড়ছে।

▐ এই সম্পর্কিত আরো

ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন এসআরএফসিকোম্পানীগঞ্জে পাড়ুয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

১২ ডিসেম্বর সফর২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে প্রতিমন্ত্রীর বাসায় আগুনের অভিযোগে দুই যুবক আটক

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ 'জাতীয় শয়তান': রিজভী

১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ-মৌলভীবাজার যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন জামালগঞ্জের মাহবুবুর রহমান

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

হুইলচেয়ারে বসেই জয়, নবম গ্রেডে পদোন্নতি পেলেন তাহিরপুরের শিক্ষক লিয়াকত হাসনাত

মরণফাঁদে জগদীশপুর সেতু, ঝুঁকি নিয়ে চলছে তিন উপজেলার মানুষ

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘সাংবাদিক’, ভরসা আইডি বা পেজ