বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
আইন-আদালত

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল হক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ।


এরপর মো. ফজলু হত্যার ঘটনায় রাজধানীর ভাসানটেক থানার মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন।

এদিকে ফজলু হত্যা মামলা থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাসানটেক থানাধীন মিরপুর ১৪ নাম্বার এলাকায় মো. ফজলু (৩১) অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণে ফজলুর কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা করেন ।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান