রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
ইসলাম

মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে সালাম দিলে উত্তর দেওয়া জরুরি?

প্রশ্ন: ফেসবুকে বা মেসেঞ্জারে কেউ সালাম দিলে সালামের জবাব লেখা ওয়াজিব না শুধু মনে মনে দিলেই হবে?

উত্তর: সালামের উত্তর দেওয়া আবশ্যক।  কারণ, আল্লাহ তায়ালা বলেন, আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। (সুরা আন নিসা- ৮৬)

তবে লিখিত সালামের জবাব লিখেও দেওয়া যায় আবার মুখে উচ্চারণ করেও দেওয়া যায়। 

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি চাইলে জবাব লিখেও পাঠাতে পারেন অথবা বারবার লিখে পাঠানো আপনার জন্য কষ্টদায়ক মনে হলে নিজে নিজে মুখে জবাব দিয়ে দিতে পারেন। 

এক্ষেত্রে মৌখিক জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয় এবং সালামের জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা জরুরি নয়। বরং একাকী মুখে জবাব দিয়ে দিলেই হবে। (ফয়যুল কাদীর ৪/৩১; রদ্দুল মুহতার ৬/৪১)

উল্লেখ্য, নারী পরপুরুষকে কিংবা পুরুষ পরনারীকে বিনা প্রয়োজনে সালাম দেওয়া ঠিক নয়। যদি কোনো নারী কোনো পরপুরুষকে কিংবা পুরুষ পরনারীকে সালাম দিয়ে দেয়, তাহলে তার সালামের জবাব দেওয়াও ওয়াজিব নয়। তবে একে অপরের সঙ্গে কোন প্রয়োজনীয় কথা বলার দরকার হলে তখন কথা শুরু করার আগে সালাম দিতে পারবেন। 

সুতরাং ফেসবুকে অযথা সালাম দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার প্রয়োজন নেই। কারণ ফিতনার দিকে প্রথম পদক্ষেপ হয়ত সালামের মধ্য দিয়েই হবে ।

এ মর্মে ইমাম নববী রহ. বলেন, যদি পরনারী এমন হয় যে, ফিতনার আশঙ্কা আছে তাহলে পুরুষ তাকে সালাম দেবে না। যদি সে সালাম দিয়ে দেয় তাহলে নারী উত্তর দিবে না। আর নারী পরপুরুষকে আগে সালাম দেবে না। যদি সে সালাম দিয়ে দেয় তাহলে সে উত্তর পাওয়ার উপযুক্ত হবে না। (আল আযকার ৪০৭)

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী