শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী লোকবল সংকটে মুখ থুবড়ে পড়েছে দিরাইয়ের স্বাস্থ্যসেবা নিষেধাজ্ঞা অমান্য করে হামলা: কুলাউড়ায় আতঙ্কে পরিবার, আহত ৭ সিলেটে হামের ভয়াবহ বিস্তার, একদিনে আরও ৩ শিশুর মৃত্যু রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান
advertisement
আন্তর্জাতিক

ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ করে দিয়েছে ভারত সরকার। যদিও খুব সীমিত পরিসরে চিকিৎসা সেবাসহ কিছু জরুরি ক্ষেত্রে এখনও ভিসা দেওয়া হচ্ছে, তবে সেটা খুব নগণ্য। এর মধ্যেই খবর, ভিসা প্রক্রিয়াকরণের খরচ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণ ফি (সার্ভিস চার্জ) ৮২৪ টাকা থেকে একলাফে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে নতুন এই ফি কার্যকর হবে।

এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’ অর্থাৎ কোনো সরকারি ফি নেয়া হয় না। শুধু সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (আইভিএসি) নিজ খরচে সেবা পরিচালনা করে, তাই খরচের সঙ্গে ব্যালেন্স করতে সংস্থাটি ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের বিজ্ঞপ্তিতে জানায়, সেবার ব্যয় বেড়ে যাওয়ায় এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম সার্ভিস চার্জ বাড়ানো হলো।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন) সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে, এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক।
 

এই সম্পর্কিত আরো

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী

লোকবল সংকটে মুখ থুবড়ে পড়েছে দিরাইয়ের স্বাস্থ্যসেবা

নিষেধাজ্ঞা অমান্য করে হামলা: কুলাউড়ায় আতঙ্কে পরিবার, আহত ৭

সিলেটে হামের ভয়াবহ বিস্তার, একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান