রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

সূর্য থেকে বের হলো বিশাল ২ প্রমিনেন্স, ঝুঁকির মুখে পৃথিবী?

সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশাল দুটি প্রমিনেন্স (সূর্যের লালাশিখা) মহাকাশে ছুড়ে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর স্পেস রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবরেটরি অব সোলার অ্যাস্ট্রোনমি এবং সাইবেরিয়ান শাখার ইনস্টিটিউট অব সোলার-টেরেসট্রিয়াল ফিজিক্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দিনে, সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে পরপর দুটি বিশাল প্রমিনেন্স মহাকাশে নিঃসৃত হয়েছে, যেগুলোর প্রত্যেকটির আকার পর্যবেক্ষণের শেষে ছিল প্রায় ১০ লাখ কিলোমিটার। ’

দুটি নির্গমনের মাঝে সময়ের ব্যবধান ছিল প্রায় এক ঘণ্টা। বিজ্ঞানীদের মতে, এই দুটি প্রমিনেন্স আকার ও অবস্থানের দিক থেকে প্রায় একই রকম ছিল।

সৌর প্রমিনেন্স কী?

সৌর প্রমিনেন্স হলো- সূর্যের পৃষ্ঠ থেকে উদ্গত বিশাল গ্যাসীয় মেঘ যা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি সাধারণত চৌম্বকীয় শক্তির কারণে সূর্যের বায়ুমণ্ডলে ভেসে থাকে এবং কখনো কখনো মহাকাশে ছিটকে পড়ে।

প্রভাব

যদিও এ দুটি প্রমিনেন্স পৃথিবীমুখী নয়। তবে এমন ঘটনা যদি পৃথিবীর দিকে ঘটে, তবে তা স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশযাত্রীদের নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু দুটি ঘটনাই সূর্যের প্রান্তে ঘটেছে, তাই এগুলোর পৃথিবীতে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।

তথ্যসূত্র: মেহের নিউজ

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী