রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের জায়োনিস্ট মিত্র ইসরাইল গত মাসে ইরানের ওপর যে আগ্রাসন চালিয়েছে, তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আলোচনার মাঝপথে তারা আমাদের ওপর আক্রমণ চালাল—এটার ব্যাখ্যা দিতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দিতে হবে এবং তারা আমাদের যে ক্ষতি করেছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

গত ১৩ জুন ইসরাইল এক সমন্বিত সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পরিপন্থি।

জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এই পাল্টা প্রতিরোধে ২৪ জুনের মধ্যে ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়।

আরাঘচি স্পষ্ট করে দেন, ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘আগের মত আলোচনা’ আর হবে না।

সূত্র: তাসনিম নিউজ

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী