রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

‘ভাই, তোমার শটে তো বেশ জোর!’ আঘাত পেয়ে নতুন সতীর্থকে বললেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে কিছুদিন আগেই যোগ দিয়েছেন লিভারপুলে। প্রায় ৯৫ মিলিয়ন ইউরোতে দলটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকারের শটের জোর বেশ বিখ্যাত ইউরোপজুড়ে। তবে সে জোরটা হাতে-কলমে টের পেলেন সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ‘স্টোরি’ পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তার চোখের ওপরে ফুলে আছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাই, তোমার শটে এত জোর কেন!’—যা সরাসরি একিতিকে-কে উদ্দেশ করেই বলা।

কীভাবে আঘাতটা লাগল, সেটা পুরোপুরি পরিষ্কার নয়। তবে বোঝাই যাচ্ছে, অনুশীলনে কোনো এক সময় ফরাসি তারকার জোরালো শটেই চোট পান ম্যাক অ্যালিস্টার। এই ঘটনা থেকেই অনেকেই বলছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের জন্য একিতিকে হতে যাচ্ছেন বড় চ্যালেঞ্জ।

একিতিকে এসেছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে তার চুক্তির মূল্য প্রায় ৯৫ মিলিয়ন ইউরো। লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন এই তরুণ স্ট্রাইকার। তার ওপর বড় ভরসা রাখছে ক্লাব। আগামী মৌসুমে তার দিকেই তাকিয়ে থাকবে অ্যানফিল্ড।

এদিকে লিভারপুল চলতি দলবদল মৌসুমে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময়ই পার করছে। একিতিকে বাদেও বেয়ার লেভারকুজেন থেকে রাইটব্যাক জেরেমি ফ্রিমপং, ফ্লোরিয়ান ভার্টজ, মিলোস কেরকেজ, ফ্রেডি উডম্যান, ও উইল রাইটকে দলে ভিড়িয়েছে। 

চলতি দলবদল মৌসুমের আগেই গিওর্গি মামার্দাশভিলিকে দলে ভেড়ানোর বিষয়টা নিশ্চিত ছিল। তিনিও ইতোমধ্যেই যোগ দিয়ে ফেলেছেন অল রেডদের শিবিরে।

গেল মৌসুমে দলটা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। সে সাফল্যটা ধরে রাখতে এবার আগেভাগেই দলবদলের বাজারে ব্যস্ত সময় কাটাচ্ছে অল রেডরা। হুগো একিতিকে তার সবশেষ সংযোজন।

তবে দলটা এখানেই থামতে নাও পারে। ইতোমধ্যেই নিউক্যাসল থেকে আলেক্সান্দার ইসাককে দলে ভেড়ানোর গুঞ্জন আছে দলটির। শেষমেশ তাকেও দলটা স্কোয়াডে ভেড়ায় কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে দলবদল মৌসুমের শেষ পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী