রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

‘যতদিন গাজার শিশুরা অনাহারে থাকবে, ততদিন ইসরাইলকে সমর্থন নয়’

মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং ঘোষণা করেছেন, তিনি ইসরাইলকে যেকোনো ধরনের সামরিক বা আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করবেন, যতক্ষণ না গাজায় মানবিক সংকটের সমাধান হয়।

সিনেটর কিং বলেন, ‘যতদিন গাজায় শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরাইলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না। আমাদের কর্তব্য প্রথমে মানবিক সাহায্য নিশ্চিত করা।’

তার এই মন্তব্য ইসরাইল-সমর্থক মার্কিন রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে ‘ইসরাইলের নিরাপত্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

ইতোমধ্যে গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে সেখানে শিশু ও বেসামরিক নাগরিকদের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০% শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না এবং অনেকেই তীব্র অপুষ্টিতে ভুগছে। 

এছাড়া, ইসরাইল গত ২ বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে।

এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি মানবিক সহায়তা বৃদ্ধির দাবি আরও জোরালো হচ্ছে, পাশাপাশি ইসরায়েল-হামাস সংঘাতের একটি রাজনৈতিক সমাধানেরও আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: সিএনএন নিউজ।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী