রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরাইল : ইরানি সংবাদমাধ্যমের দাবি

তেহরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় গত ১৫ জুন ইরানের প্রেসিডেন্ট, সংসদ স্পিকার এবং বিচার বিভাগের প্রধানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ দাবি করেছে। 

আইআরজিসি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তেহরানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ইসরাইলি হামলায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পায়ে হালকা আঘাত পান। 

প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ৬টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজেশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরাইলকে এ বৈঠকের তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে।

এতে আরও দাবি করা হয়েছে, কথিত হত্যাচেষ্টাটি বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হামলার আদলে করা হয়েছিল।

যদিও এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

তবে গত সপ্তাহে পেজেশকিয়ান বলেছিলেন, ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু কথিত ‘হত্যাচেষ্টা’র তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি। এমনকি এটি গত মাসে চলা সংঘাতের সময় ঘটেছিল কি না তাও উল্লেখ করেননি। 

মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘তারা (ইসরাইল) চেষ্টা করেছিল।  হ্যাঁ, তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ’

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী