রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যাদের মধ্যে উত্তর গাজা সিটির ১৩ জন রয়েছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো ইসরাইলি হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে তথাকথিত ‘মানবিক’ আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে , মধ্য গাজা স্ট্রিপের দেইর এল-বালাহের দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসের স্ট্রিটে বোমা হামলায় এক মা এবং তার তিন সন্তান নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী