রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

‘যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরাইলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে’

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহ’র নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরাইলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) এক ভাষণে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরাইলের চলমান গণহত্যা এবং বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, ‘বিশ্বের চোখের সামনে মানবিক বিপর্যয় ঘটছে’। খবর সংবাদ সংস্থা মেহের’র।

তিনি বলেন, ‘আমরা মানব বিবেকের মৃত্যু দেখছি।  ইসরাইলি অবরোধে দশ লাখেরও বেশি বেসামরিক মানুষ অসুস্থ, ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে। ’

আব্দুল-মালিক আল-হুথির দাবি, ‘যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরাইল যুদ্ধকে সমর্থন করছে এবং রক্তপাতকে সহজতর করছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘পশ্চিমারা এমন কোনো হত্যার হাতিয়ার নেই যা ইহুদিদের হাতে তুলে দেয়নি। ’

আল-হুথি বলেন, যতক্ষণ গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলি বন্দরের দিকে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া ইসরাইলি সরকারকে ইলাত বন্দরে কার্যক্রম পুনরায় শুরু করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

সম্প্রতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে নেভিগেশন নিষেধাজ্ঞা লঙ্ঘন করার পর দুটি ইসরাইলগামী জাহাজ—‘ম্যাজিক সীজ’ এবং ‘ইটারনিটি সি’ ডুবিয়ে দেয়।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী