রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

চীন-নেপাল সীমান্তে বন্যায় নিহত ৮, নিখোঁজ ৩১

হিমালয়ের পাদদেশে অবস্থিত চীন-নেপাল সীমান্তে মঙ্গলবার ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৮ জন নিহত এবং ৩১ জন নিখোঁজ হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে এ দুর্যোগ দেখা দেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। খবর এএফপির।

বন্যার ঢেউ ভেঙে দিয়েছে চীন ও নেপালকে সংযুক্ত করা প্রধান একটি সেতু, যা ভোটেকোশি নদীর ওপর নির্মিত ছিল।

নেপালি পুলিশ জানায়, নিহত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ২০ জন — যাদের মধ্যে ১৪ জন নেপালি এবং ৬ জন চীনা নাগরিক।

নেপাল পুলিশ মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, আমাদের মূল লক্ষ্য এখন উদ্ধারকাজ। আমরা এ পর্যন্ত ৫৭ জনকে উদ্ধার করেছি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, মঙ্গলবার ভোরে চীন-নেপাল সীমান্ত এলাকায় একটি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং চীনের অংশে অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া নেপালের অংশে চীনের ছয়জন নির্মাণ শ্রমিক স্রোতে ভেসে গেছেন বলে জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে বন্যা ও ভূমিধস আরও ভয়াবহ আকার নিচ্ছে।

কাঠমান্ডু-ভিত্তিক আন্তর্জাতিক পর্বতমালা উন্নয়ন কেন্দ্র (আইসিআই এমওডি) সম্প্রতি সতর্ক করেছে যে এ বছর বর্ষা মৌসুমে বিপর্যয়ের ঝুঁকি বেড়েছে।

আইসিআই এমওডি জানায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার ঘটনাগুলো বাড়ছে, যা বন্যা, ভূমিধস এবং প্রবল স্রোতের মতো দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করছে।

জাতিসংঘের আবহাওয়া সংস্থা (ডব্লিইএমও) গত বছর এক প্রতিবেদনে বলেছিল, পানি-চক্রের অস্থিরতা এবং দুর্যোগের মাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট ফলাফল। 

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী