রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রোববার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে।মিসাইলটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার ফলে মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়।

তবে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা।তারা দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।

যদিও হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এর আগে বৃহস্পতিবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়।

এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা। যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানো।

সূত্র: মেহের নিউজ

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী