রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয় সিনাগগে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মেলবোর্নে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ও ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার শিকার হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

পুলিশ জানায়, মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এর নিন্দা করে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিক।

দেশটির ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনার সর্বশেষ সংযোজন এটি। সিনাগগের প্রবেশপথে শুক্রবার রাতে কেউ আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ভেতরে থাকা ২০ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বেশ কয়েকটি ইহুদিবিরোধী ঘটনার মধ্যে এ হামলাটি ঘটল। এর আগেও মেলবোর্নের আরেকটি সিনাগগে অগ্নিসংযোগকারীরা হামলা চালিয়ে আগুন লাগায়। সাত মাসের আগের সেই ঘটনায় একজন আহত হন এবং ব্যাপক ক্ষতি হয়।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান বলেন, দ্বিতীয় ইহুদি সিনাগগে আক্রমণ করা হয়েছে। এটি একেবারে ভয়াবহ। কোনো উপাসনালয়ে যে কোনো আক্রমণ ঘৃণার কাজ। ইহুদি উপাসনালয়ে যে কোনো আক্রমণ ইহুদিবিরোধী কাজ। আমরা এটি সমর্থন করি না।

পুলিশের বিশ্বাস, সিনাগগের সদর দরজায় দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হামলাটি একজন পুরুষ সন্দেহভাজন ব্যক্তিই ঘটিয়েছেন। তার পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি শ্বেতাঙ্গ এবং তার বয়স ৩০-এর কোঠায়।

পুলিশ বলছে, আমাদের সমাজে ইহুদিবিদ্বেষী বা ঘৃণা-ভিত্তিক আচরণের কোনো স্থান নেই। অপরাধীকে শাস্তি পেতে হবে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী