রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি সিলেটে ছাত্রদল নেতা মুর্শেদকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত ৩ বন্ধু পলাতক জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৫৪৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে গত এক মাসে দখলদার ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছেন চার হাজারেরও বেশি। খবর আল-জাজিরার। 

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে গাজায় মানবিক সাহায্য নেওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি এসব হতাহতের ঘটনা ঘটেছে।

গাজার হাসপাতাল সূত্র আলজাজিরাকে আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে গাজায় ৫৬ হাজার ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

এদিকে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক

অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি

সিলেটে ছাত্রদল নেতা মুর্শেদকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত ৩ বন্ধু পলাতক

জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু