রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর (বিএআরআই) অন্তর্গত সাইট্রাস গবেষণা কেন্দ্রে ‘মাল্টা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল’ শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), ঢাকার সিনিয়র স্পেশালিস্ট (ক্লাইমেট এন্ড ন্যাচারাল রিসোর্স) ও বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. মনোয়ার করিম খান।


প্রধান অতিথির বক্তব্যে ড. মনোয়ার করিম খান বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গুণগত মানসম্পন্ন মাল্টা উৎপাদন করা সম্ভব হলে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা যেসব নতুন প্রযুক্তি ও কৌশল রপ্ত করবেন, তা তাদের ফলন ও আয়—উভয়ই বৃদ্ধিতে সহায়ক হবে।


সাইট্রাস গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (ইনচার্জ) ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া-এর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোছা. আসমাউল হুসনা এবং কাজী আব্দুল বাতেন।

দিনব্যাপী এই কর্মশালায় জৈন্তাপুর ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক মাল্টা চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাল্টা চাষের আধুনিক পদ্ধতি, সুষম সার ও কীটনাশক প্রয়োগ, রোগবালাই দমন এবং ফসল সংগ্রহের উন্নত কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা মাল্টা চাষের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে বিজ্ঞানীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং স্থানীয় পর্যায়ের চাষিদের মাল্টা চাষে আরও আগ্রহী করে তুলবে।

এই সম্পর্কিত আরো