রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।


জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়াসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন সাদ্দাম হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।


এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো