রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা-২০২৫’-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাতটায় শহরের বেঙ্গল কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।


বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বহুকাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করেন। এর মাধ্যমে জেলার সর্ববৃহৎ এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বক্স, বিআইএস-এর ভাইস চেয়ারম্যান আলমগীর আলম ও মহাসচিব মোহাম্মদ নাজমুল হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মো. মুজিবুর রহমান জসনু, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মো. ফয়েজ, সমাজ কল্যাণ সচিব হোসাইন আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সংগঠন সূত্রে জানা গেছে, জেলার হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই পরীক্ষাটি অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে সম্পন্ন হয়েছে। মেধা অন্বেষণের এই উদ্যোগটি জেলার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। ফলাফল ঘোষণার খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
পরবর্তী কর্মসূচি

সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ও তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়া খুব অল্প সময়ের মধ্যে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেধা বৃত্তি তুলে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির এই মহতী উদ্যোগটি স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এই সম্পর্কিত আরো