রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতের এই ঘটনায় একটি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার তেলিয়া নতুনপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে গাড়িচালক রফিক মিয়ার বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের বৈদ্যুতিক চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে রফিক মিয়ার ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ দলিল, স্বর্ণালংকার, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় মালামালসহ বেশ কিছু হাঁস-মুরগি ও ছাগল পুড়ে মারা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে রফিক মিয়ার রুটি-রুজির প্রধান মাধ্যম গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রগুলো পুড়ে যাওয়ায়।

সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ রফিক মিয়া বলেন, রাতে হঠাৎ আগুন দেখে আমরা কোনোমতে প্রাণ নিয়ে ঘর থেকে বের হই। চোখের সামনেই সব শেষ হয়ে গেল। আসবাবপত্র, স্বর্ণালংকার এমনকি পালিত পশুগুলোকেও বাঁচাতে পারলাম না। আমি এখন পুরোপুরি নিঃস্ব। সরকার ও বিত্তবানদের সহযোগিতা ছাড়া আমার আর ঘুরে দাঁড়ানোর পথ নেই।


জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ বিজয় সিংহ জানান, খবর পাওয়ার সাথে সাথেই তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়াতে পারেনি। তিনি নিশ্চিত করেন যে, বৈদ্যুতিক চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এই সম্পর্কিত আরো