বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
বিনোদন

এবার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারণায় গিয়ে ২ জনের মৃত্যু

গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুশয্যায়। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন। সেখানে দুর্ঘটনার শিকার হন দুজন। ঘটনার জেরে সিনেমার প্রযোজক শোক প্রকাশ করে দুজনের পরিবারকে ১০ লাখ টাকা সাহায্য করেছেন।

রাজামুন্দ্রায় দক্ষিণী সুপারস্টার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) ও থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।


প্রযোজক দিল রাজু বলেছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সে জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এ রকম অনুষ্ঠানের কোনো বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণ দুঃখজনক।’


তিনি আরও বলেছেন, ‘আসলে আমি আর রামচরণই এ রকম অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। যে কোনো রকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে টাকা পাঠিয়েছি।’

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়ালমৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক এখনো চলছেই। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রোববার থানায় হাজিরা দিতে হবে তাঁকে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ, যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান