বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সমাজসেবী আব্দুল হক আবুকে সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিরা আটক গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ
advertisement
বিনোদন

বাড়ছে প্রাণের ঝুঁকি, সালমান খানের বাড়ির জানালা-বারান্দায় বসল বুলেটপ্রুফ কাচ

তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলা থেকে বাবা সিদ্দিকির হত্যা, একের পর এক হুমকির শিকার হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান ।নিজের বাড়ির বারান্দায় পর্যন্ত আসতে পারেন না অভিনেতা।  গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল এর আগেই খুনের হুমকি দিয়েছে 'দাবাং' অভিনেতা সালমানকে। তাই এবার তাঁর বাড়ি বুলেটপ্রুফ করার নতুন উদ্যোগ নেয়া হলো । সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। সূত্রের খবর, অভিনেতার বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস বসানো হয়েছে। এমনকী, তাঁর বারান্দা পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। যার ফলে বুলেটটি এর মধ্য দিয়ে ভেদ করে যেতে পারবে না। এবং তিনি একেবারে রিল্যাক্স মোডে বিশেষ অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করতেও পারবেন। গতকাল, সোমবার বিশেষ আদালতে বাবা সিদ্দিকি খুনের তদন্তের চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশ। যাতে পুলিশ স্পষ্টতই দাবি করেছে যে, সালমান খানের সঙ্গে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ঘনিষ্ঠতার কারণেই তাঁকে খুন করে বিষ্ণোইয়ের দল। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের নামও। এই চার্জশিটের ফলে সালমানেরও প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে।বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা ও জানালায় বুলেটপ্রুফ বসানোর কাজের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, নির্মাণকর্মীরা বাড়ির বাইরে বারান্দার উপর বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ করছেন। এর আগে গত ২০২৪ সালের এপ্রিলে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়।  কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খান বলেছিলেন, ২০২৪ সালের এপ্রিলে তাঁদের বাড়িতে গুলি চালানোর ঘটনা এবং হুমকির পরে, মুম্বই পুলিশ সতর্কতা হিসাবে অভিনেতাকে ব্যালকনি এবং রাস্তার দিকের জানালায় যেতে নিষেধ করেছিলেন। পরিবারের সদস্যদের জন্যও ছিল এই নিয়ম।

এই সম্পর্কিত আরো

যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সমাজসেবী আব্দুল হক আবুকে সংবর্ধনা প্রদান

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিরা আটক

গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ