বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, হতবাক স্বাগতা

বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তারা। এমন বক্তব্যের পর বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার স্বাগতাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। তবে স্বাগতা জানালেন, এখনো কোনো নোটিশ হাতে পাননি তিনি। পেলে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন।


প্রথম বিচ্ছেদের তিন বছর পর গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করেন স্বাগতা। তবে এবার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। তাই বিয়ের আগে নিয়েছিলেন লিভ টুগেদারের সিদ্ধান্ত।


স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী নোটিশটি পাঠান। তাতে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ রূপে হারাম। স্বাগতার বক্তব্য লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করে। এমন বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। এ বিষয়ে অনেকটা হতবাক স্বাগতা। তিনি বলেন, আমি যাকে বিয়ে করব, তাকে আগে বুঝে নিয়েছি। তাতে সমস্যা কোথায়? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার ভুলটা কোথায়?

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ