রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মিজানের ফাঁসির দাবিতে বিশ্বনাথে এলাকাবাসীর মানববন্ধন

সিলেটের বিশ্বনাথে পীরে কামিল হযরত হানিফ শাহ (রহ.) মাজারের খাদেম শাহ আলম হত্যা মামলার মূল অভিযুক্ত মিজানুর রহমান মিজান ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে আজ রবিবার বিকেলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মুখে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধলীপাড়া মাঝপাড়া গ্রামের মুরব্বী লাল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য খছরুজামান খছরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমসেরপুর গ্রামের মুরব্বী মানিক মিয়া, ধলিপাড়া গ্রামের মুরব্বী চেরাগ আলী, ধলিপাড়া মাঝপাড়া গ্রামের মুরব্বী আছদ্দর আলী। ্এসময় এলাকার মুরব্বীয়ান ও বিপুল সংখ্যক যুবকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তারা, সরকার ও প্রশাসনের কাছে খুনি মিজান ও তার সহযোগীদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি দাবি করেন এলাকাবাসি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ধলিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমানের কুড়ালের কুপে নিহত হন খাজাঞ্চি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত: ছিফত আলীর পুত্র শাহ আলম। শাহ আলম হত্যাকান্ডে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন নিহতের ভাই শাহজাহান আহমদ। যার নং ১২।

এই সম্পর্কিত আরো