রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

৫ কিমি খাল ভরাটে কৃষি বন্ধ, অনাবাদি ৫০০ বিঘা জমি

সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা গ্রামের একটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খাল ভরাট হয়ে যাওয়ায় অন্তত ৫০০ বিঘা কৃষিজমি এখন অনাবাদি পড়ে আছে। একসময় যেখানে নৌকা চলাচল করত, সেই খালটি দীর্ঘদিন খনন না হওয়ায় এখন এলাকাবাসীর দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খালটি ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমি, রাস্তা ও বসতভিটা পানিতে তলিয়ে যায়। এতে করে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের কৃষিজমি চাষাবাদের বাইরে চলে গেছে।

এলাকাবাসী জানান, কৃষির পাশাপাশি মাছ চাষেও বড় ধরনের ক্ষতি হচ্ছে। বৃষ্টির পানিতে পুকুর ও দিঘি তলিয়ে যাওয়ায় প্রতিবছর লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় অসুস্থ রোগীদের কাঁধে করে চিকিৎসার জন্য নিতে হয়।

কৃষকরা আরও জানান, জমিতে চাষাবাদ সম্ভব না হওয়ায় অনেকেই বাধ্য হয়ে ধান বা সবজির পরিবর্তে ঘাস চাষ করছেন।

এ বিষয়ে বিএডিসি সিলেটের উপসহকারী প্রকৌশলী আব্দুস কুদ্দুস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, দ্রুত খালটি পুনঃখননের মাধ্যমে পানিনিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে কৃষিজমি রক্ষা এবং মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই সম্পর্কিত আরো