রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৪ লাখ শিশু পাবে হামের টিকা

সোমবার (২০ এপ্রিল) সিলেট জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে। ওইদিন ২৪৬১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের টিকা দেওয়া হবে।

রোববার বিকাল সোয়া ৩টায় হাম রুবেলা টিকাদান কর্মসূচীর নিয়ে সিভিল সার্জন সিলেটের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার জেলায় ৩ লাখ ৯৬ হাজার ৫১৪জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন জানান, ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত মোট ১১দিন এই কর্মসূচি চলবে।

সোমবার অগ্রগামী বালিকা স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইদিন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জেলার ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কানাইঘাট উপজেলায়। এই উপজেলায় ৪১ হাজার ১শ’ ৯১।

গোলাপগঞ্জে ৪০০৫৮৮ এবং সিলেট সদর উপজেলায় ৪০০৩৬৭ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডাক্তার নাসির উদ্দিন জানান, সিলেট জেলায় ৬ মাস থকে ৫ বছর কম বয়সী সকল শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মাঝে হাচি-কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। হামের সংক্রমনের উপসর্গ দেখা দিতে ১০-১৪ দিন সময় লাগতে পারে। প্রাথমিক উপসর্গ সাধারনত জ্বর, কাশি, চোখ লালা হওয়া ও সর্দি ইত্যাদি।

সিভিল সার্জন জানান- জটিলতাগুলোর মাঝে আছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি। শিশুদের মাঝে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়।

অন‍্যদিকে, রুবেলাও একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামণ রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এই দুইটি রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সঠিক সময়ে টিকা দিয়ে শিশুদের সুরক্ষিত রাখা।

এই সম্পর্কিত আরো