বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

সুনামগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ষবরণ (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, পুরনো বছরের সব দুঃখ-গ্লানি পেছনে ফেলে নতুন বছরে নতুন স্বপ্ন ও প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। তিনি নবগঠিত সরকারের ইতিবাচক উদ্যোগে সমর্থন জানাতে সুনামগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, মুনাজ্জির হোসেন সুজনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মরিয়ম আক্তার।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাপ খেলার আয়োজনও ছিল, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা

বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা

কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন

পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু