রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
(১৪ এপ্রিল) মঙ্গলবার বিকেলে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরন করেন কুলাউড়া সংসদীয় আসনের এমপি মো: শওকতুল ইসলাম। ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামালের সভাপতিত্বে ও জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান মুহিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড.প্রফেসর সাইফুল আলম চৌধুরী,কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল, কাদিপর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।
এসম উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,সহ সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী,প্রভাষক সিপাউর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি মো:শওকতুল ইসলাম এমপি বলেন,বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। তবে ৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করতে সক্ষম হবো।
সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামাল বলেন, রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় মানুষের কল্যানে কাজ করছেন। তিনি আরও বৃহৎ আকারে মানুষের যাতে সেবা করতে পারেন সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।