রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ঝোপের ভেতর থেকে অস্ত্র উদ্ধার

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাজীপাড়া এলাকা থেকে একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, মহানগর ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের পাশে একটি ঝোপের মধ্যে তল্লাশি চালায়। সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারকৃত ভারতীয় এই আগ্নেয়াস্ত্রটির ওজন প্রায় ৭৫০ গ্রাম। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, অস্ত্রটি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। কে বা কারা এটি সেখানে ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি