বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪ বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের চারটি কপার কয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। উদ্ধার করা কয়েলগুলোর ওজন প্রায় ৬০ কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কাকুড়া এলাকায় জমশেদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি কপার কয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা কয়েলগুলোর ওজন আনুমানিক ৬০ কেজি।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ১১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৯/২৮৩ দায়ের করা হয়েছে। বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫, ৩৬ ও ৪৩ ধারায় মামলাটি রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর নিবিড় তদারকিতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার

শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা