বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাভেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবুল খয়ের ফয়সল, সিপার আহমেদ, রফিকুল ইসলাম টিপু, ভানু পুরকায়স্থ, আতাউর রহমান মুমিত, নিরঞ্জন কালোয়ার, সঞ্জয় দেবনাথ, নাসির জামান খান, নুরুল ইসলাম খান, মো. খালিক উদ্দিন, সুখেন্দু ভট্টাচার্য সুমন, কামরুল হাসান, নুরুল ইসলাম ইমন, সাদিয়া নোশিন তাসনিম, সিরাজুল আলম জুবেল ও মো. শরীফ মিয়াসহ স্থানীয় সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।

মতবিনিময় সভায় কুলাউড়ার প্রান্তিক পর্যায়ের সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন, তাঁদের একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল