বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জের ছাতকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শহরের সুলেমান কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আব্দুল বাকি মুহিতের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আহাদ, আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, কয়েছ আহমদ ও মতিউর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম লায়েক শাহ ও শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন এবং গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইয়াছিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও সাধারণ জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন বলে তাঁরা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। তাঁদের মতে, এ ঘটনার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হয়।

তাঁরা বলেন, এই বিপ্লব কোনো ব্যক্তি বিশেষের ছিল না; এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার ঐক্যের প্রতিফলন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা ও সাধারণ জীবনযাপনের কথা স্মরণ করেন। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এখলাসুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাবসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল