বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪ বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে

আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতী সন্তান ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (এপিএ) ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তাঁর দুটি গবেষণাপত্র পোস্টার উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

গত ৯ নভেম্বর ই-মেইলের মাধ্যমে তাঁকে এ খবর জানানো হয়। নির্বাচিত গবেষণাপত্র দুটির পোস্টার নম্বর ৮০৯৩ ও ৮২৫৭।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া কয়েক হাজার গবেষণাপত্রের মধ্য থেকে দীর্ঘ তিন থেকে চার মাসের বৈজ্ঞানিক মূল্যায়ন শেষে ডা. সাঈদ এনামের গবেষণাপত্র দুটি নির্বাচিত হয়। গ্রামের বাড়িতে নিজের ছোট্ট চেম্বারে আসা বিরল ও ব্যতিক্রমী রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা এবং পর্যবেক্ষণের অভিজ্ঞতাকে তিনি গবেষণার উপাদান হিসেবে কাজে লাগান। এর আগেও ইউরোপ, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তাঁর গবেষণা উপস্থাপিত হয়েছে।

সম্প্রতি তাঁর একটি ব্যতিক্রমী কেস হিস্ট্রি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের নিউজলেটারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় মাথায় মর্টার শেলের ধাতব টুকরো বিদ্ধ হওয়ার পরও প্রায় ৫০ বছর বেঁচে থাকা এক ব্যক্তির বিরল ঘটনাটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানী মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

নিজের গবেষণা সম্পর্কে ডা. সাঈদ এনাম জানান, রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে পাওয়া বিরল অভিজ্ঞতাগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন ও জার্নালে তুলে ধরার চেষ্টা করেন তিনি। ব্যস্ততার কারণে নিউইয়র্কে সরাসরি উপস্থিত হতে না পারলে গ্রামের চেম্বার থেকেই ভার্চুয়ালি গবেষণাপত্র দুটি উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ডা. সাঈদ এনাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ২০২১ সালে তিনি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল ফেলো নির্বাচিত হন।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার

শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা