বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪ বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

সিলেট সীমান্তের ভিবিন্ন এলাকা থেকে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। 

বুধবার (১১ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করে। 

 সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, সার্জিকেল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ীর টায়ার টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেবল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, Millet Muesli, টেটু মেশিন, জিপিএস ট্র্যাকার ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ০২ শত ৪৫ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

রাতারগুলে নিষিদ্ধ আ. লীগের সভা, ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪

বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের ৪ কপার কয়েলসহ দুইজন গ্রেপ্তার

শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা