শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায়

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচির আমন্ত্রণপত্রে সকাল ১১টা শুরুর সময় উল্লেখ করা হলেও বাস্তবে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কর্মসূচি শুরু হওয়ায় আমন্ত্রণপত্রের সময়সূচি নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সকালে জুড়ী শিশু পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানান।

আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

তবে জনসচেতনতামূলক এ কর্মসূচিতে আমন্ত্রণপত্রে উল্লেখিত সময়ের সঙ্গে বাস্তবে অনুষ্ঠান শুরুর সময়ের এক ঘণ্টার ব্যবধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমন্ত্রণপত্রে নির্ধারিত সময় যথাযথভাবে অনুসরণ করা হলে অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সমন্বয় বজায় রাখা সহজ হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা?

সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু