বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন।

দুই শিশুর মৃত্যুর পর সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া শিশুরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। তাদের একজনের বয়স ৩ মাস, অন্যজনের ১০ মাস। শিশু দুটি সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তাদের মৃত্যু এখনো সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনের মৃত্যুসংক্রান্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যু ১০ জনের। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২০২।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৭৯ জন এবং নিশ্চিত মৃত্যু ৪ জন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২৮ ও ৪, মৌলভীবাজারে ১৫ ও ১ এবং সুনামগঞ্জে ৭০ ও ১ জন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলা আক্রান্ত দুইজনও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। এর মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, পার্কভিউ হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী রয়েছে।

 

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য