শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১
advertisement
সিলেট বিভাগ

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবহারে নতুন নীতি এখনই কার্যকর হচ্ছে না। আপাতত আগের নিয়মে ব্যাংকে জমা থাকবে সব টাকা।

তিনজন কর্মী নিয়োগের পর নতুন নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন।


শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও ডেগের টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনাকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।


এসময় জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দানের টাকা আগের মতোই ব্যাংকে রাখা হবে।


এ অর্থ থেকে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ইউটিলিটি বিল ও আনসার সদস্যদের বেতন দেওয়া হবে।
তিনি জানান, মাজারের জন্য একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।


এ প্রক্রিয়ায় প্রায় এক মাস লাগতে পারে। নিয়োগের পর প্রতিদিন দানের টাকা গণনা করা হবে। এর আগে বর্তমান ব্যবস্থায় আরও একবার গণনা হতে পারে।
গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন নীতি নির্ধারণ করা হয়। এতে দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যয় ও কর্মীদের বেতন-ভাতায় খরচের সিদ্ধান্ত হয়। উন্নয়নের অর্থ সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হবে।

তবে নতুন নীতি কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মেই চলবে দানের অর্থের ব্যবস্থাপনা।

 

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১