বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রাজনৈতিক হীনস্বার্থ, ব্যক্তিস্বার্থ, ব্যবসায়িক স্বার্থ ও প্রাতিষ্ঠানিক স্বার্থে আজ ইসলাম সবচেয়ে বড় ফিতনায় জর্জরিত। এটি ইসলামের সবচেয়ে দুর্দিন। বাজারে সব পণ্যের দাম বেড়েছে, আর কমেছে ঈমান-ইসলামের দাম। ইসলামের সওদা আজ সবচেয়ে সস্তা হয়ে গেছে।

তিনি বলেন, সবাই নিজেদের কাজে ইসলামের দোহাই দিচ্ছেন। ইসলামকে ব্যক্তিস্বার্থেও ব্যবহার করা হচ্ছে। ইসলামের নাম নিয়ে বেয়াদবি এবং মুশরিকি কর্মকাণ্ডও এ দেশের মানুষ দেখেছে। ৫ আগস্টের পর রাজনৈতিকভাবে কে কী পেয়েছেন, তার চেয়ে বড় বিষয় হলো—এ দেশে হক ও বাতিল চিহ্নিত হয়ে গেছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটায় সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর শহরের একটি পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল ও পৌর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আল-ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আবু জাফর নোমান ও অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহর সহসভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, সহসাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি মাওলানা আউয়াল হোসেন পারভেজ, সহসভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি হাফিজুর রহমান, রামপাশা ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, দেওকলস ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি মাওলানা সাইদুল ইসলাম এবং লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য