শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান ও পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় জেলার চিনাউড়া ও আশাউড়া সীমান্ত এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ সভার আয়োজন করে। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা।

সভায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিজিবি কর্মকর্তা মো. সেলিম রানা বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে হবে।

সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা?

সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু