শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথের ওয়ান পাউন্ড হসপিটাল পরিদর্শনে বৃটিশ এমপি ও কাউন্সিলর কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় তামাক জব্দ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত মনফর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মনফর উদ্দিন বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

নিহতের ঘটনায় মঙ্গলবার রাতে মির্জারগাঁও গ্রামের রাজিবুল মিয়া বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩২ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১০।

মামলার এজাহারনামীয় তিন আসামিকে মঙ্গলবার রাতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯) ও শাহীন মিয়া (২৭) এবং একই গ্রামের তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)। বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে শাহজাহান মিয়ার পক্ষের মনফর উদ্দিন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথের ওয়ান পাউন্ড হসপিটাল পরিদর্শনে বৃটিশ এমপি ও কাউন্সিলর

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় তামাক জব্দ

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন