বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন সাগরে তলিয়ে গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তীব্রতায় কয়েকজন ভেসে যান। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো