বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন হত্যা: পিতা-পুত্রসহ ৫ আসামি আদালতে

সিলেটের কানাইঘাটে সিএনজিচালক শাহাব উদ্দিন হত্যা মামলায় পিতা ও তাঁর চার ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহাব উদ্দিন উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাহাব উদ্দিনকে তাঁর বাড়ির পাশে সামতলা নামক স্থানে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই কানাইঘাট থানা-পুলিশ দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মুজন আলী ও তাঁর ছোট ছেলে কিবরিয়াকে আটক করে।

সীমান্তবর্তী দুর্গম এলাকায় মূল আসামিদের গ্রেপ্তারে স্থানীয় লোকজনের সহযোগিতা চেয়ে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় লোকজনও আসামিদের ধরিয়ে দিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বিকেল ৪টার দিকে একই এলাকার বাগরা নামক স্থানের একটি বাড়ি থেকে মুজন আলীর অন্য তিন ছেলে জাকারিয়া, ইয়াহিয়া ও শাহরিয়াকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাঁদের নিহতের বড় ভাইয়ের বাড়িতে নিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সিএনজিচালক শাহাব উদ্দিন হত্যা মামলায় ঘটনার দিনই স্থানীয় লোকজনের সহযোগিতায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মুজন আলীসহ তাঁর চার ছেলেকে আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য