মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই

সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় জালালাবাদ থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যের নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। গান গাওয়ার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরে মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে এএসআই উদয়ন ফারুককে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।

তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় ওই এএসআই গান গেয়েছেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন