বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া ও নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি রনজিৎ সূত্রধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, তেঘরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক লিংকন তালুকদারসহ বিভিন্ন পূজামণ্ডপের স্থানীয় নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো